যুবশক্তি প্রকল্প

যুবদের হাতে উন্নয়নের চাবিকাঠি

ambedkar scholarship Punjab: ডঃ আম্বেদকর বৃত্তি প্রকল্প পাঞ্জাব স্কলারশিপের যোগ্যতা, আবেদন ও অন্যান্য তথ্য।

ambedkar scholarship Punjab

রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে মেধাবী ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা পড়ুয়াদের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রকল্পের সূচনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো পাঞ্জাব সরকারের ডঃ আম্বেদকর বৃত্তি। এটি মূলত তপশিলি জাতি এবং ওবিসি ক্যাটাগরির মেধাবী পড়ুয়াদের জন্য তৈরি করা হয়েছে। আপনিও যদি এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রতিবেদন সম্পর্কে ভালো করে জেনে নিয়ে আবেদন করুন। আজকের এই প্রতিবেদনে ডঃ আম্বেদকর স্কলারশিপ এর যোগ্যতা, অনুদানের পরিমাণ, আবেদন প্রক্রিয়া বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

ডক্টর আম্বেদকর স্কলারশি(ambedkar scholarship Punjab)  সূচনা করার মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের উচ্চশিক্ষার হার বাড়ানো। সমাজের স্তরে যাতে তারাও কোন দিক থেকে পিছিয়ে না পড়তে পারে তার জন্যই অর্থনৈতিক সাহায্য করা হয় বৃত্তির মাধ্যমে। পড়াশোনার অত্যন্ত মেধাবী হয়ে থাকলে এবং পারিবারিক অর্থনৈতিক অবস্থা যদি অনুন্নত হয় তাহলেই আপনি আবেদন করতে পারবেন এই স্কলারশিপে। যে সমস্ত মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষা করার স্বপ্ন অর্থনৈতিক টানাপোড়নের কারণে, মাঝপথে থামিয়ে দিতে হয়। তাদের জন্য ডক্টর আম্বেদকর স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দিল্লির এনসিটি সরকারের তত্ত্বাবধানে এই ডঃ আম্বেদকর বৃত্তি কর্মসূচি প্রত্যেক বছর হয়ে আসছে। পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের সামাজিক স্তরে শিক্ষাকে এগিয়ে রাখার এক অন্যতম প্রচেষ্টা।

আরোও পড়ুন: Bikash Bhavan Scholarship: বিকাশ ভবন স্কলারশিপ ২০২৬, আবেদন প্রক্রিয়া জানুন।

বৃত্তি হিসেবে ২৫ হাজার টাকার মতন প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাওয়ার পর প্রতিটি একাডেমিক স্তরে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

  1. এই প্রকল্পে আবেদনের জন্য যে সমস্ত যোগ্যতা প্রয়োজন হবে তার মধ্যে অন্যতম হলো আবেদনকারীকে অবশ্যই তপসিলি জাতি বা OBC শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে।
  2. বার্ষিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
  3. আবেদনকারী দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর আবেদন করতে পারবেন না হলে পোস্ট ডক্টর ডিগ্রী অর্জন করে আবেদন করতে পারবেন।
  4. আবেদনকারীকে অবশ্যই পাঞ্জাবের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন করার জন্য ডক্টর আম্বেদকর পাঞ্জাব স্কলারশিপ(ambedkar scholarship Punjab)  এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে।

ডঃ আম্বেদকর স্কলারশিপ(ambedkar scholarship Punjab) একটি উল্লেখযোগ্য স্কলারশিপ নামেই পরিচিত। বিশেষ করে তপশিলি জাতি, ওবিসি ক্যাটাগরির পড়ুয়াদের পড়াশোনার মান উন্নত করা, উচ্চশিক্ষার হার বাড়ানো, সমাজের স্তরে শিক্ষার অগ্রগতি প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনিও যদি উপরের যোগ্যতাগুলো পূরণ করে থাকেন তাহলে অবশ্যই ডঃ আম্বেদকর স্কলারশিপ পাঞ্জাব 2026 এর জন্য আবেদন করুন।

অফিসিয়াল ওয়েবসাইট: Dr. Ambedkar Scholarship Portal Punjab

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *