যুবশক্তি প্রকল্প

যুবদের হাতে উন্নয়নের চাবিকাঠি

শিয়ালদহ স্টেশনে চালু হলো নতুন পরিষেবা! নিত্যযাত্রীদের জন্য দুর্দান্ত সুবিধা, জানুন বিস্তারিত।

New service launched at Sealdah station(শিয়ালদহ স্টেশনে চালু হলো নতুন পরিষেবা)

পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের চিত্রটাই যেন পরিবর্তন হতে চলেছে একটু একটু করে। নিত্য নতুন প্রকল্পের সূচনা থেকে শুরু করে, মিড ডে মিল, ক্লিন সিটি, নিয়োগ ক্ষেত্রে দুর্দান্ত পরিবর্তন এছাড়া বিমানবন্দর গঠন ও শিয়ালদহ ও হাওড়ার মতন জনবহুল স্টেশনকে একদম নতুন কায়দায় সাজিয়ে তুলেছে এই সরকার। তবে এইবার পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ শিয়ালদাহ স্টেশনে নতুন পরিষেবা চালু করা নিত্যযাত্রীদের জন্য। কি এই পরিষেবা? কাদের জন্য এই দুর্দান্ত ব্যবস্থা করা হচ্ছে? আপনি যদি একজন শিয়ালদহ ডিভিশনের একজন নিত্যযাত্রী হয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে।

শিয়ালদা এবং হাওড়া এই দুটোই ব্যস্ততম এবং যানজট যুক্ত রেলস্টেশন। প্রত্যেকদিন কয়েক লক্ষ নিত্যযাত্রী শিয়ালদহ স্টেশন থেকে নিজের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন ধরার অপেক্ষা করেন। শিয়ালদা ডিভিশনের কয়েক হাজার ট্রেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এই শিয়ালদা স্টেশনের জন্য অপেক্ষা করে। আপনি যদি একজন শিয়ালদাগামী ট্রেনের নিত্যযাত্রী হয়ে থাকেন তাহলে এই পরিষেবা আপনার জন্য আসতে চলেছে।

কি সেই পরিষেবা?

শিয়ালদা স্টেশনে রবিবার ২৮ শে জুন থেকে চালু হয়েছে স্মার্ট লাগেজ লকার পরিষেবা। শিয়ালদহ ডিভিশনের নিত্য যাত্রীদের একমাত্র ভরসার জায়গা এই শিয়ালদহ স্টেশন। আর তাই তাদের লাগেজ সুরক্ষিত রাখার জন্য এইবার রেল কর্তৃপক্ষের তরফ থেকে চালু হল লাগেজ লকার। শিয়ালদা স্টেশনের যে ১২ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ঠিক তার বিপরীত দিকে রেলের তরফে এই লকার চালু করা হয়েছে আজ থেকে। পূর্ব রেলের তরফে এই লাগেজ লকার বিষয়ে ইতিমধ্যে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যার মাধ্যমে মৃত্যু যাত্রীরা এই স্মার্ট লাগেজ লকার সম্পর্কে অবগত হতে পারবেন।

আরোও পড়ুন: SAMARTHA পোর্টাল: রাজ্য সরকারি সমস্ত প্রকল্পের স্থিতি ও পেমেন্ট চেক করার জন্য এখন একটাই পোর্টাল! SAMARTHA পোর্টালের মাধ্যমে কিভাবে চেক করবেন?

এই লকার কিভাবে কাজ করবে?

আপনি এতদিন শিয়ালদহ স্টেশনে লাগেজ রাখতেন কিন্তু কিছুটা নিরাপত্তাহীনতার মধ্যেই থাকতেন। অনেক সময় লাগে চুরি হয়ে যাওয়ার মতন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকতো। তবে এইবার নিরাপত্তা কঠোরভাবে বজায় রাখার জন্য চালু হয়ে গিয়েছে স্মার্ট লাগেজ লকার। এর ফলে নিত্য যাত্রীদের লাগে চুরি হওয়ার মতন অপ্রীতিকর ঘটনা অনেকটাই কম হবে। এই ডিজিটাল লকারের ডিসপ্লেতে স্টোর কিংবা পিকাপ দুই রকম ব্যবস্থা রাখা রয়েছে।

আপনি যখন আপনার লাগে জমা করবেন তখন ডিসপ্লেতে স্টোর বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার নিজস্ব ফোন নাম্বার দিয়ে ওটিপি ইনপুট করুন এবং তারপর লগইন করুন। তারপর নিজের নাম এবং ইমেইল আইডি ইনপুট করুন। এরপর সমস্ত কিছু মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর আপনার পছন্দসই একটি লকার বেছে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে ইউ আর কোড স্ক্যান করে পেমেন্ট করুন। এরপর আপনার পছন্দ করা লকার খুলে যাবে এবং আপনি আপনার লাগেজ ভেতরে ঢুকিয়ে লকার বন্ধ হয়েছে কিনা সেটি চেক করুন।

অনুরূপভাবে আপনি যখন লাগেজ নেবেন তখন আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি আবার ইনপুট করে আপনার লাগেজ আপনি পেয়ে যাবেন।

অতএব এখন থেকে আপনি যদি দূরপাল্লার কোন ট্রেনে ভ্রমণ করেন কিংবা কাছাকাছি নিকটস্থ কোন জায়গায় ভ্রমন করেন তাহলে লাগেজ কোথায় রাখবেন বা লাগেজ রেখে আপনি যদি টয়লেট ব্যবহার করেন তাহলে লাগেজ হারানোর ভয় আর থাকবে না। খুব সহজে ডিজিটাল স্মার্ট লকারে আপনার লাগে সুরক্ষিত অবস্থায় রেখে আপনার প্রয়োজনীয় কাজ মিটিয়ে আসতে পারবেন।

পূর্ব রেলের তরফে শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রী বা দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য এই স্মার্ট লাগেজ লকার পরিষেবা খুবই অভিনব উদ্যোগ। যার ফলে, উপকৃত হবেন শিয়ালদা ডিভিশনে নিত্যযাত্রী বা দূর পাল্লার যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *