রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেমন স্কলারশিপ দেওয়া হয় ঠিক তেমনি বেসরকারি কিছু প্রতিষ্ঠানের তরফ থেকে স্কলারশিপের সূচনা করা হয়ে থাকে। রিলাইন্স ফাউন্ডেশন ঠিক তেমনি একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে একজন স্নাতক শিক্ষার্থী কোর্স চলাকালীন 2 লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলার্শিপ ২০২৬ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যে সমস্ত পড়ুয়া স্নাতক স্তরে ভর্তি হয়েছো তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অনেক গুরুত্বপূর্ণ।
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ শুধুমাত্র একটি সাধারণ বৃত্তি নয়, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষার মাধ্যমে ক্যারিয়ার গঠনের অন্য একটি প্রধান প্রয়াস। এই স্কলারশিপ পাওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে, আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
শুধুমাত্র কলেজ পড়ুয়াদের জন্যই রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তির সময় এই স্কলারশিপ এ আবেদন করতে হয়। আবেদন করার পর দুটি পর্যায়ে আবেদনকারী বাছাই করা হয়। অর্থাৎ সবাই আবেদন করলেই যে স্কলারশিপের অনুদান পাবেন তেমনটা নয়, রিলায়েন্স ফাউন্ডেশন প্রার্থীদের বাছাই করে তারপরে বাছাই করা প্রার্থীদের জন্য শুধুমাত্র কোর্স চলাকালীন দু লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়ে থাকে।
যে সমস্ত যোগ্যতাগুলো পূরণ করতে হবে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ এ আবেদন করার জন্য সেগুলি হল:
১) শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই এই সুবিধা পাবেন।
২) উচ্চ মাধ্যমিক স্তরে 60 শতাংশ নম্বর নিয়ে কাজ করতে হবে এবং একটি স্বীকৃত কলেজের প্রথম বর্ষের পড়ুয়া হতে হবে।
৩) পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষের মধ্যে থাকতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: আবেদন করার পর রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি টেস্ট নেওয়া হবে যার মধ্যে একটি হলো আবেদন প্রক্রিয়ার বাছাই পর্ব। অর্থাৎ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের অ্যাকাডেমিক স্কোর এবং পারিবারিক বার্ষিক আয়ের উপর-বিবেচনার পরে তালিকা তৈরি করা হবে।
দ্বিতীয় পর্বে একটি অনলাইন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। সেক্ষেত্রে ৬০ মিনিটের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। Verbal Ability, Analytical & Logical Ability এবং Numerical Ability-র এই বিষয়গুলোর উপর প্রশ্ন ধরা হবে। এরপরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং একাডেমিক রেকর্ড ও ফলাফল নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের নাম মেরিট লিস্টে থাকবে একমাত্র তাদের কে সম্পূর্ণ গ্রাজুয়েট কোর্স চলাকালীন মোট দু লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
আবেদন করবেন কিভাবে?
শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ এর যে অফিসার ওয়েবসাইট রয়েছে, scholarships.reliancefoundation.org এইখানে প্রবেশ করতে হবে। এরপর আপনার বৈধ ইমেল আইডি ও নাম্বার সহজেকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। ইউজার আইডি ও লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্র নির্ভুলভাবে বিস্তারিত ডিটেলস দিয়ে পূরণ করে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন। সম্পূর্ণ একবার চেক করে নিয়ে সাবমিট করুন এবং একনলেজমেন্ট নাম্বার প্রিন্ট আউট করে রাখুন। আপনার আবেদন গৃহীত হওয়ার পর, আপনার মেইলের একটি মেসেজ আসবে যেখানে অনলাইন ইন্টারভিউ ডেট ও সময় দেওয়া থাকবে।
যে সমস্ত প্রয়োজনের ডকুমেন্টগুলো আবেদনের জন্য প্রয়োজন হবে সেগুলি হল :
- উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা মার্কশিট
- কলেজে ভর্তি হওয়ার রশিদ
- বার্ষিক আয় শংসাপত্র।
- বাসস্থান সার্টিফিকেট
- আধার কার্ড
- ব্যাংক একাউন্ট ডিটেলস
- পাসপোর্ট সাইজ ফটো
যে সমস্ত পড়ুয়ারা এই বছর উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলেজের প্রথম স্তরে ভর্তি হয়েছো তারা অবশ্যই রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ এর অফিসের ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করুন। রিলায়েন্স ফাউন্ডেশন শুধুমাত্র একটি বৃত্তির অনুদান দিয়ে থাকে তা নয় এটি আপনার উচ্চশিক্ষার দরজা খুলে দেয় তাই অবশ্যই এই স্কলারশিপে আবেদন করা আপনাকে অনেকটাই সুবর্ণ সুযোগ এনে দেবে।








Leave a Reply