রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপের মধ্যে একটি হলো বিকাশ ভবন স্কলারশিপ। রাজ্যে যে সমস্ত মেধাবী ও দুস্থ পড়ুয়া রয়েছেন যাদের আর্থিক অবস্থা অনেকটাই অনুন্নত, এই সমস্ত পড়ুয়াদের পড়াশোনার উন্নতির জন্য রাজ্য সরকারের তরফ থেকে স্কলারশিপ প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কলারশিপ এর মধ্যে বিকাশ ভবন স্কলারশিপ একটি অন্যতম স্কলারশিপ। বিকাশ ভবন স্কলারশিপের ২০২৬ এর আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন কবে থেকে চালু হচ্ছে সমস্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
বিকাশ ভবন স্কলারশিপের(Bikash Bhavan Scholarship) উদ্দেশ্য বলতে রাজ্যের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষার জন্য মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে এটি সূচনা করা হয়েছে। যাদের আর্থিক অবস্থা অনুন্নত তাদের পক্ষে উচ্চ শিক্ষা করা বাধা হয়ে দাঁড়ায়। তবে বিকাশ ভবন স্কলারশিপ এর বৃত্তির মাধ্যমে সেই বাধা অতিস সহজেই অতিক্রম করা যায়।

আবেদনকারীদের বৃত্তি এক হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। বিভিন্ন শ্রেণীতে বা কোর্সে এই বৃত্তির টাকা ভিন্ন পরিমাণ দেওয়া হয়।
যেমন: উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রতিমাসে ১০০০ টাকা, স্নাতক পর্যায়ে মাসিক ১০০০- ৫০০০ টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ে মাসিক ২০০০- ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। এছাড়া পলিটেকনিক কোর্সের জন্য মাসিক পনেরশো টাকা দেওয়া হয়।
আরোও পড়ুন: রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) এর, EMI হার কি হতে চলেছে? জানুন বিস্তারিত।
আবেদনের জন্য যে সমস্ত যোগ্যতা গুলো পূরণ করতে হবে তার মধ্যে হল আপনাকে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। রাজ্যের বাইরে থাকলে এই Bikash Bhavan Scholarship এর সুবিধা আপনি পাবেন না।
যেকোনো শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় আপনাকে নির্দিষ্ট শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের মধ্যে হতে হবে।
আপনি যদি অন্য কোন সরকারি স্কলারশিপ এর সুবিধা পেয়ে থাকেন তাহলে এই Bikash Bhavan Scholarship আবেদন করার সুযোগ পাবেন না।
আবেদন করার জন্য যে তথ্যগুলো লাগবে তার মধ্যে হল পূর্ববর্তী শ্রেণীর মার্কশিট।
- পরবর্তী শ্রেণীতে ভর্তি হওয়ার রশিদ।
- পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র
- আইডেন্টিটি প্রফ
- ব্যাংকের ডিটেইল
- পাসপোর্ট সাইজ ফটো
- বাসস্থান সার্টিফিকেট
আবেদনের জন্য বিকাশ ভবন স্কলারশিপের(Bikash Bhavan Scholarship) অফিসের ওয়েবসাইটে যেতে হবে। তারপর আপনি যে কোর্সের জন্য আবেদন করতে চাইছেন তার ভিত্তিতে Directorate নির্বাচন করে মোবাইল নম্বর, ইমেইল আইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন করার পর আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাবেন। এই নাম্বার দিয়ে লগইন করে আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করুন। উল্লিখিত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন এবং তারপর ভালো করে একবার পড়ে নিয়ে সাবমিট করুন।
যে সমস্ত মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ুয়া রয়েছো, তারা অবশ্যই বিকাশ ভবন স্কলারশিপ(Bikash Bhavan Scholarship) এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন কর তাহলে প্রত্যেক মাসে বৃত্তি অনুযায়ী একটি টাকা আপনাদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। উচ্চশিক্ষা করার জন্য বিকাশ ভবনের গুরুত্ব অনেক রয়েছে। প্রত্যেক বছর এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া চালু থাকে। নির্দিষ্ট সময় পরে আবেদন প্রক্রিয়া যেহেতু বন্ধ হয়ে যায় তাই দ্রুত এই আবেদন সম্পন্ন করো।
FAQ – বিকাশ ভবন স্কলারশিপ ২০২৬
1. বিকাশ ভবন স্কলারশিপ ২০২৬ কী?
বিকাশ ভবন স্কলারশিপ পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প। এটি শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহনে সাহায্য করে।
2. কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন?
সাধারণত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক আয়ের শর্ত পূরণকারী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন।
3. আবেদন প্রক্রিয়া কখন শুরু হবে?
২০২৬ সালের জন্য আবেদন শুরুর তারিখ সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে। তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা উচিত।
4. আবেদন কীভাবে করতে হবে?
আবেদন সাধারণত অনলাইনে করতে হয়। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট: https://svmcm.wbhed.gov.in/








Leave a Reply