আপনি যদি একটি ভালো সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান কপার লিমিটেডের পক্ষ থেকে। গ্রাজুয়েশন করা থাকলেই পেয়ে যাবেন আবেদনের সুযোগ। বিপুল শূন্যপদে নিয়োগ করা হবে। বিশেষত ম্যানেজার পদেই আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য যেমন বয়সসীমা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া, জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
নিয়োগ সংস্থা: হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড।
পদের নাম: মূলত ম্যানেজার পদে নিয়োগ করা হবে। তবে ম্যানেজার পদে বিভিন্ন বিভাগ অনুযায়ী নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা: মোট শূন্য পদ রয়েছে ৭০ টি শূন্যপদ প্রত্যেকটি বিভাগে ভাগ করা রয়েছে। আপনি যে পদের জন্য আবেদন করবেন সেখানে কয়েকটি শূন্য পদ রয়েছে সেটি দেখে নিয়ে আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা: মূলত স্নাতক ডিগ্রি হলেই আবেদন করতে পারবেন। তবে যে সমস্ত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সেগুলি হল ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বাণিজ্য বা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন শাখায়। এছাড়াও মেডিসিন ডিগ্রি থাকলেও আবেদন করার সুযোগ পাবেন।
আরোও পড়ুন: ambedkar scholarship Punjab: ডঃ আম্বেদকর বৃত্তি প্রকল্প পাঞ্জাব স্কলারশিপের যোগ্যতা, আবেদন ও অন্যান্য তথ্য।
বয়স সীমা: বিভাগ অনুযায়ী বয়সসীমা ভিন্ন করা হয়েছে। যেমন সিনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৭। শুধুমাত্র ম্যানেজার পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে। ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে সর্বোচ্চ আবেদনের বয়স হল ৪০।
বেতন স্কেল: তিনটি বিভাগেই আকর্ষণীয় বেতন স্কেল দেওয়া হবে। মাসিক বেতন শুরু হচ্ছে ৯৩,৪০০ টাকা থেকে ১,৩০,৭৬০ টাকার মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া: কোন প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এবং স্নাতক ডিগ্রির নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট বিভাগে নিয়োগ করা হবে।
অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। হিন্দুস্তান কপার লিমিটেড অর্থাৎ HCL এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার সহ নাম রেজিস্ট্রেশন করতে হবে তারপর প্রদত্ত ইউজার আইডি প্রয়োগ করে লগইন করে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে রিসিভ একনলেজমেন্ট স্লিপ প্রিন্টার করে নেবেন। সমস্ত একবার হয়ে গেলে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা জমা করতে হবে। ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে আমাদের মূল্য জমা করতে পারবেন।
আবেদন করার শেষ সময়সীমা হল ২৫শে জুন। অর্থাৎ তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যে সমস্ত প্রার্থীরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ, এমবিবিএস ডিগ্রী, ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান বিভাগ নিয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন, তাদের জন্য হিন্দুস্তান কপার লিমিটেড দিচ্ছে এক দারুন সুযোগ। ইন্টারভিউ এর তারিখ ও অন্যান্য বিষয়ে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন। আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন।









Leave a Reply