বর্তমান সময়ে অনলাইনে টাকা ট্রান্সফার জলের মতন সহজ হয়ে গিয়েছে আর তার জন্যই আর্থিক লেনদেন এখন অনলাইনে বেশি হয়ে থাকে। ভারতে চালু হওয়া ইউপিআই পরিষেবা, লেনদেন যাত্রাকে অনেকটাই সহজ ও সরল করে দিয়েছে। যেকোনো হোটেল, ট্রেন, বাস, সিনেমা টিকিট বুকিং থেকে শুরু করে জামা কাপড় কেনা ও অন্যান্য জিনিস কেনার জন্য এমনকি কোন ব্যক্তিকে বা কোন সংস্থার টাকা লেনদেন করার জন্য অনলাইনের উপর নির্ভর করে বেশিরভাগ ব্যক্তি। বর্তমানে এই ব্যবস্থা বা পরিষেবা শুধুমাত্র ভারতে চালু থাকলেও সম্প্রতি জানা যাচ্ছে অন্য একটি দেশেও ইউপিআই পরিষেবা চালু হতে চলেছে।
ভুটান, ফ্রান্স, মরিশাস, নেপাল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশের পর এবার কম্বোডিয়ায় চালু হতে চলেছে ইউপিআই পরিষেবা। কম্বোডিয়ায় ইউপিআই পরিষেবার চালু হলে ভারতীয়দের কি সুবিধা হতে পারে?
মানুষ ভ্রমন প্রিয়। অনেকেই শুধুমাত্র দেশ নয়, বিদেশে ঘুরতে পছন্দ করেন। অন্যান্য দেশের সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি নেওয়ার জন্য বিদেশে পাড়ি দেন। কিন্তু বিদেশে যেহেতু ভারতীয় অর্থ চলবে না তাই বিদেশে গিয়ে ভারতীয় অর্থ চেঞ্জ করে নিতে হয়। তবে এটি একটি খুব সহজ সরল ব্যাপার নয়, অনেকটাই ঝুঁকিপূর্ণ বা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। যদি কম্বোডিয়ায় ইউপিআই অ্যাপ চালু হয় তাহলে ভারতীয় নাগরিক যদি কম্বোডিয়ায় ঘুরতে যান তাহলে ইউপিআই অ্যাপের মাধ্যমে খুব সহজেই খাওয়া বা রুম বুকিং থেকে শুরু করে বিভিন্ন কিছুর অর্থ লেনদেন করতে পারবেন খুব সহজে। এর ফলে কোন ক্যাশ অর্থ বা আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট ঝামেলা ব্যতীতই খুব সহজে অর্থ লেনদেন করা যাবে।
Read more: রেলে নিয়োগ ১০৭৯ শূন্যপদে আবেদনের সুযোগ! জানুন বিস্তারিত।
জানা যাচ্ছে, ভারতীয় এনপিসিআই-র আন্তর্জাতিক শাখার সাথে যুক্ত করা হয়েছে এনআইপিএল এবং কম্বোডিয়ার অ্যাক্লেডা ব্যাঙ্কের। এই দুই সংস্থার যৌথ উদ্যোগে চালু হচ্ছে এই নতুন পরিষেবা।
কিভাবে এই প্রক্রিয়া হচ্ছে সে সম্পর্কে জেনে নেওয়া যাক, কোন ভারতীয় নাগরিক যদি কম্বোডিয়া সফরে যান তাহলে তার ফোনে থাকা যে ইউপিআই অ্যাপ গুলো থাকবে, যেমন গুগল পে, ফোন পে, আমাজন পে, বা পেটিএম এগুলোর মধ্যে যেকোনো একটি থেকে কম্বোডিয়ার কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই আর্থিক লেনদেন করতে পারবেন। গ্রাহকের ব্যবহার করা ভারতীয় ব্যাংক একাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। এর ফলে নগদ অর্থ সঙ্গে নেওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। বিদেশি মুদ্রা পকেটে নিয়ে বা ব্যাগে নিয়ে ঘুরতে বেরোলে অনেকটাই চিন্তার মধ্যে থাকতে হয়। এছাড়া বিদেশি পর্যটক কেন্দ্র, হোটেল রেস্তোরাঁ বা গাড়ি ভাড়া অন্যান্য ক্ষেত্রে নগদ অর্থ দেওয়ার বদলে খুব সহজে অনলাইন ট্রানজাকশন করা যাবে। শুধু তাই নয়, এক্ষেত্রে অনেকটা অর্থ বেঁচে যাবে। কারণ অনলাইন ট্রানজাকশন করা হলে মোটা টাকা কারেন্সি কনভারশন ফি এবং অতিরিক্ত ট্রানজাকশন চার্জ লাগবে না।
এবার যে সমস্ত ভারতীয়রা কম্বোডিয়ায় ঘুরতে যাবেন ভাবছেন তাদের জন্য এই নতুন প্রক্রিয়া অনেকটাই সুবিধাজনক হবে এবং ঝুঁকিহীন হবে। নগদ অর্থ বয়ে নিয়ে বেড়াবার প্রয়োজন ফুরোবে।









Leave a Reply