সোনা বা রুপা এমন এক ধাতু যার দাম কিছুদিন অন্তর ওঠানামা করে। যদিও কিছুদিন আগে সোনার দাম উর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছিল, তবে এই সপ্তাহে সোনার দামে অস্বাভাবিক পতন লক্ষ্য করা যাচ্ছে। এক ধাক্কায় অনেক টাকা কমে গেল সোনা ও রুপোর দাম।
বাঙালি সংস্কৃতি কিংবা ধর্মীয় রীতি অনুযায়ী সোনার অলংকার পরিধান করার নিয়ম চলে আসছে অনেক যুগ ধরে। যেকোনো শুভ অনুষ্ঠান বা উপহার দেওয়ার জন্য সোনা বা রুপোর অলংকারের নাম প্রথমেই আসে। তবে যে হারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছিল তারপরে মধ্যবিত্ত পরিবারের পক্ষে মেয়ের বিয়েতে সোনার অলংকার দেওয়া দায় হয়ে উঠেছিল। এই সপ্তাহে সোনার দামের পতন হওয়ায় মধ্যবিত্তদের পকেটের চাপ অনেকটাই কমতে চলেছে। দেখে নেওয়া যাক সোনার দাম কত টাকা কমলো? সেইসাথে রুপোর দর কত চলছে এই বাজারে সেটাও জেনে নেওয়া যাক।
সোনা ও রুপোর ক্রেতাদের জন্য দুর্দান্ত খবর বলা যায়। এক টাকা সোনার দাম ৫ হাজার টাকা কমে গেল। অন্যদিকে রুপাও সস্তা হলো ২০ হাজার টাকায়। সপ্তাহ আগে সোনার বাজার আগুন ছিল, সেই অবস্থার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে।
দেখা যাচ্ছে, পাঁচ ট্রেডিং সেশনে ১০ গ্রাম সোনার দাম ৫,২২৮ টাকা কমেছে এবং প্রতি কেজি রুপো ২০,০৯২ টাকা কমেছে।
সোনা ও রুপোর অবিশ্বাস্য দামের পতন হওয়ার কারণ কি?
এতদিনের রেকর্ড দামের পতন ঘটিয়ে সোনা ও রুপোর দাম অনেকটাই পতন ঘটল। এতে শুধুমাত্র সোনা ও রুপোর ক্রেতারা উপকৃত হয়েছে তা নয়, সোনা বিনিয়োগকারীদের কাছেও এটি সুবর্ণ সুযোগ। সোনা শুধুমাত্র একটি প্রসাধনী সামগ্রী নয়, বিনিয়োগ ক্ষেত্রে এর মূল্য অনেক। কিছুমাস আগের ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের আবহে বিশ্বব্যাপী যে অরজকতা ও উত্তেজনা তৈরি হয়েছিল তার প্রভাব পড়েছিল সোনার দামে। তার জন্যই সোনার দাম অনেকটাই বেড়ে যেতে দেখা গিয়েছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগে বিশ্ববাজারে এই যুদ্ধ পরিস্থিতির সমীকরণ বদলে যাওয়াতে অস্বাভাবিক পতন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এই পতন হওয়ার অন্যতম কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী চুক্তি স্বাক্ষর। দীর্ঘ কয়েক মাস ধরে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার যে বিশ্ব বাজার একটা বিশৃঙ্খল অবস্থায় ছিল। সেই জায়গা থেকে অনেকটাই প্রশমিত হয়েছে যুদ্ধের বাজার। আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর চাহিদা কমে যাওয়ায় অস্বাভাবিক দাম পতন দেখা দিয়েছে সোনা ও রূপার বাজারে।
আরোও পড়ুন: হাতে গোনা মাত্র কয়েকদিন, আধার(Aadhaar) আপডেট না করালে এরপরে গুনতে হবে ফাইন! কিভাবে করবেন আধার আপডেট?
কলকাতা ও মুম্বাই, দিল্লি, চেন্নাই শহরে এই সপ্তাহের ১০ গ্রামের সোনার দাম কত রয়েছে সেই তালিকা দেখে নেওয়া যাক:
- ২৪ ক্যারেট সোনার দাম কলকাতা ও মুম্বাই শহরে রয়েছে ১,৪৬,০৮০ টাকা।
- ২২ ক্যারেট সোনার দাম এই দুই শহরে ১,৩৩,৯০০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম এই দুই শহরে ১,০৯,৫৬০ টাকা রয়েছে।
- দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১,০৯,২৩০ টাকা।
- ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১,৩৪,০৫০ টাকা এবং ১৮ ক্যারেট ১,০৯,৭১০ টাকা রয়েছে।
- চেন্নাই শহরে ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৮,৩৭০ টাকা রয়েছে।
- ২২ ক্যারেট সোনার দাম ১,৩৬,০০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১,১৩,৩৭০ টাকা রয়েছে।
- ১ গ্রাম রুপোর দাম রয়েছে ২৫৫ টাকা। ১ কিলোগ্রাম রুপোর দাম রয়েছে ২,৫৫,০০০ টাকা।
আপনার যদি সামনেই বিয়ের মতন শুভ অনুষ্ঠান থাকে বা কোন অনুষ্ঠানে সোনা দেওয়ার মতন চিন্তাভাবনা থাকে তাহলে, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ সোনা কেনার। মধ্যবিত্তদের জন্য এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করাই উচিত এছাড়া বিনিয়োগকারীদের জন্য এই সময়টি সোনা বিনিয়োগ করার উত্তম। আপনি আপনার নিকটবর্তী সোনার দোকানে গিয়ে পছন্দ মতন সোনা ক্রয় করুন।







Leave a Reply