আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে গণ্য হয়। বিভিন্ন সরকারি অফিসিয়াল কাজ থেকে শুরু করে স্কুল কলেজ এডমিশন, অভিমুন্য হোটেল ও ট্রেন ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স তৈরিতে, ম্যারেজ রেজিস্ট্রেশন, বিভিন্ন সরকারি ভাতা ও স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন ও অন্যান্য আরো আনুষঙ্গিক কারণে আধার কার্ড গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে পরিচিতি পায়। UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। দশ বছর অন্তর যদি আপনি আধার কার্ড আপডেট না করেন বা ডকুমেন্ট আপডেট না করেন তাহলে আপনার আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে বা পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে অনেক টাকা চার্জ কাটতে পারে আধার আপডেট করার জন্য।
UIDAI বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য যে সময়সীমা বেধে দিয়েছিলেন তা আর কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে। ১৪ই জুন ২০২৬ শেষ হতে চলেছে আধার কার্ড আপডেটের সময়সীমা।
আধার কার্ড আপডেটের কেন প্রয়োজন রয়েছে?
আধার কার্ডে যে সমস্ত তথ্য দেওয়া থাকে তার মধ্যে অ্যাড্রেস মোবাইল নাম্বার নাম ইত্যাদি যদি কোন কারণে পরিবর্তন হয় এবং সেই পরিবর্তিত তথ্য যদি আধার কার্ডে আপডেট না করা হয়। তাহলে আপনার আধার কার্ডটি সরকারি অনেক কিছু ক্ষেত্রে সঠিক বলে গণ্য হবে না। এইজন্যই দশ বছর অন্তর আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।
আপনি আপনার নিজের এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে ডকুমেন্ট বা অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলি আপডেট করতে পারবেন। তবে বায়োমেট্রিক দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে। আপনি বাড়িতে বসেই আধার আপডেটের কাজ করতে পারবেন My Adhar পোর্টালের মাধ্যমে।
আরোও পড়ুন: হিমালয়ান হিলস সিটি প্রজেক্ট! উত্তরবঙ্গে কর্মসংস্থান থেকে শুরু করে নারী পাচার বন্ধে লক্ষ্য।
কিভাবে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে আধার কার্ড আপডেট করবেন, সেই পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো।
আপনাকে প্রথমে UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ‘My Aadhaar’ লিংক ক্লিক করে ‘Update your Aadhaar’ অপশন নির্বাচন করুন। তারপর আপনি আপনার বড় সংখ্যার আধার নাম্বার এবং ওর ক্যাপচা কোড পূরণ করে নিন। এরপর আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি আপনি নির্দিষ্ট জায়গায় বসালে আপনার সামনে আধার আপডেটের একটি পেজ খুলে যাবে। সেখান থেকে আপনি যে সমস্ত তথ্য বলে আপডেট করতে চান সেগুলোর নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর সাবমিট করলে আপনার এসএমএস একটি ইউআরএন নম্বর যাবে। তাহলেই বুঝবেন আপনার ডকুমেন্ট আপলোড সম্পন্ন হয়েছে।
অনলাইন মাধ্যমে আপনি যদি পরিচয় পত্র এবং এড্রেস প্রমান পত্র আপলোড করতে চান অর্থাৎ আধার কার্ড আপডেট করতে চান তাহলে বিনামূল্যে এটি করতে পারবেন। তবে শোনা যাচ্ছে, UIDAI বিনামূল্যে এই দুটি আপডেট করার সময়সীমা আরো এক বছর বৃদ্ধি করেছে। অর্থাৎ ১৪ই জুন 2027 পর্যন্ত বিনামূল্যে আপনি অনলাইন মাধ্যমে আধার কার্ডে এই দুটি ডকুমেন্ট আপডেট করতে পারবেন।
এছাড়া আপনি যদি মোবাইল নাম্বার নাম বা বাড়ির এড্রেস এগুলি সংশোধন করতে চান তাহলে আপনাকে আপনার নিকটবর্তী আধার কেন্দ্র যেতে হবে সেক্ষেত্রে ৭৫ টাকার চার্জ ধার্য করা হয়। অন্যদিকে আঙ্গুলের ছাপ চোখের মনি স্ক্যান এগুলি যদি আপনি করতে ইচ্ছুক হন তাহলে 125 টাকা ধার্য করা হয়।
আপনি যদি UIDAI দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড ডকুমেন্ট আপলোড করতে পারেন তাহলে বিনামূল্যে করতে পারবেন। সময়সীমার পরবর্তী সময়ে যদি এটি করতে চান তাহলে নির্দিষ্ট পরিমাণ ফি ধার্য করা হবে।
যদিও বলা হয়েছিল ১৪ই জুন ২০২৬ পর্যন্ত সে সময়সীমা রয়েছে তবে সম্প্রতি জানা যাচ্ছে এই সময়সীমা এক বছর বর্ধিত করা হয়েছে। আপনি আধার আপডেট করার জন্য আরও এক বছর সময়সীমা পাচ্ছেন। তবে যত তাড়াতাড়ি পারবেন আধার কার্ডের ডকুমেন্ট আপডেট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন।







Leave a Reply