যুবশক্তি প্রকল্প

যুবদের হাতে উন্নয়নের চাবিকাঠি

মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ! ১ লাখ শুন্য পদে নিয়োগ, জানুন বিস্তারিত।

33% reservation for women(মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ)
33% reservation for women(মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ)

পশ্চিমবাংলায় ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি প্রথমবারের মতন ক্ষমতায় আসে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একাধিক প্রকল্প বাস্তবায়নের কর্মসূচি ইতিমধ্যে কার্যকরী রূপ নিয়েছে। প্রাক্তন সরকারের সময় নিয়োগ প্রায় যেখানে শূন্যতা নেমে এসেছিল সেই নিয়োগ যথাযথভাবে করার জন্য আগামী ডিসেম্বরের মধ্যে ১ লাখ শূন্য পদে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর গুলিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এছাড়া বিজেপি সরকার রাজ্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়িয়ে দিয়েছে সেই সাথে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ এনেছে। বলা যায় বেকার চাকরিপ্রার্থীদের এক সুবর্ণ সুযোগ আসতে চলেছে বিজেপি সরকারের হাত ধরে। আপনিও যদি একজন বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আগামী সরকারি চাকরিগুলিতে নিয়োগ হওয়ার জন্য যে বিজ্ঞপ্তি গুলি বেরোবে সেগুলো সম্পর্কে অবগত হওয়া দরকার। আজকের এই প্রতিবেদনে যে সমস্ত দপ্তর গুলোতে এক লাখ শূন্য পদে নিয়োগ হবে তার বিস্তারিত আলোচনা করা হবে এই প্রতিবেদনে।

২০২৬ ও ২০২৭ অক্টোবর মাসের জন্য বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হয়েছিল ২২ শে জুন। এই বাজেটে একাধিক প্রকল্প পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই সাথে রাজ্য সরকারের দপ্তর গুলোতে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিরাট ঘোষণা করা হয়েছে। কোন কোন দপ্তরে কত শূন্য পদে নিয়োগ করা হবে জেনে নেওয়া যাক।

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর গুলিতে এক লাখের মতো শূন্যপদ পূরণের জন্য নিয়োগ করা হবে।

রাজ্য সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগ করা হবে ৫০ হাজার শূন্য পদে। অন্যদিকে কলকাতা ও রাজ্য পুলিশে ২০ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। এছাড়া পার্শ্ব শিক্ষক অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের জন্য ৫০০০ টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হবে। মিড ডে মিলের রাধুনী কর্মীদের জন্য এক হাজার টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হবে। রাজ্য মহিলা পুলিশের জন্য দুটি আলাদা ভাবে ব্যাটেলিয়ন তৈরি করা হবে এবং সেখানে ২০০৬ শূন্যপদ পূরণের জন্য নিয়োগ করা হবে। সিভিক পুলিশ, গ্রীন পুলিশ, ভিলেজ পুলিশদের মাইনে বাড়তে চলেছে ২ হাজার টাকা করে। অন্যদিকে সব থেকে দুর্দান্ত ঘোষণা হল এই প্রথম মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে। এছাড়া অগ্নিবীদের জন্য ১০% সংরক্ষণ দেওয়া হবে।

আরোও পড়ুন: পিএম কিষান সম্মান নিধি যোজনায় ৬০০০ টাকার সুবিধা এইবার বাংলায়, কিভাবে করবেন আবেদন?

যে সমস্ত যুবকরা বর্তমানে স্নাতক ডিগ্রি অর্জন করা বেকার রয়েছে এবং বয়স রয়েছে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে, যাদের বার্ষিক আয় এক লাখ টাকা কম তাদের ভরসা কর্মসূচি প্রকল্পের মাধ্যমে মাসিক ৩ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকলে ২ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা দেওয়া হবে। উচ্চশিক্ষায় অধ্যয়নরত অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে ড্রাইভার ও কন্ডাক্টর রাজ চুক্তিভিত্তিক কাজ করেন, তাদের বেতন ১৬ হাজার টাকা করা হবে। 

অর্থাৎ বিজেপি সরকারের হাত ধরে নিয়োগ সংস্থায় একাধিক নতুন পরিবর্তন আসতে চলেছে যার মাধ্যমে রাজ্যের বেকারত্ব অনেকটাই দূর হবে বলে আশা করছেন বেকার চাকরিপ্রার্থীরা। নিয়োগ দপ্তর যেমন পিএসসি ও অন্যান্য দপ্তর গুলোকে নতুন রূপে সাজানো হবে এবং আধুনিকীকরণ করা হবে।

বিশেষ করে সরকারি চাকরিতে পাঁচ বছরের বয়স বাড়ানোর জন্য যাদের সরকারি চাকরিতে আবেদনের সংস্থা আশা শেষ হয়ে গিয়েছিল, তাদের নতুন করে কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে। আপনি যদি একজন বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আগামী এই নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার জন্য এখন থেকেই প্রস্তুত নিন। এক এক করে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *