যুবশক্তি প্রকল্প

যুবদের হাতে উন্নয়নের চাবিকাঠি

পুলিশ, পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরে ৩০ হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জুন থেকে আবেদন শুরু! জানুন বিস্তারিত।

পুলিশ, পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরে ৩০ হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জুন থেকে আবেদন শুরু! জানুন বিস্তারিত।

২০২৬ এর বিধানসভা নির্বাচনের পরে বাংলায় সরকার গঠনে এক ঐতিহাসিক পালাবদল ঘটেছে, যার ফলে প্রথমবারের মতন বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। প্রাক্তন সরকারের সময়ে সরকারি চাকরির ক্ষেত্রে যেভাবে দুর্নীতি দেখেছে শিক্ষিত সমাজ, যার ফলে সত্যিকারের মেধাবী চাকরিপ্রার্থীরা চাকরি পায়নি। সেই সমস্ত দুর্নীতিকে উপড়ে ফেলে দিয়ে স্বচ্ছ ভাবে নিয়োগ করার নীতি কার্যকর করার পথে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপির আমলে যে সরকারি পরীক্ষাগুলো হবে সেখানে স্বচ্ছভাবে নিয়োগ করা হবে যার ফলে মেধাকে জোর দেওয়া হবে। প্রাক্তন সরকারের আমলে দুর্নীতির জন্য যে সমস্ত মেধাবী চাকরিপ্রার্থীরা সত্তিকারের মেধা থাকা সত্ত্বেও সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন এবং যার ফলে পশ্চিমবঙ্গের নাম চাকরি দুর্নীতিতে কলুষিত হয়েছে। সেই বাংলাকে পরিবর্তনের পথে আনতে চলে যান শুভেন্দু অধিকারী। আগামী মন্ত্রিসভার বৈঠকেই নিয়োগ বিধি নিয়ে নতুন নীতি কার্যকর করা হবে এমনটাই জানিয়েছেন তিনি। সামনে আসতে চলেছে বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা। নিয়োগ করা হবে ৩০ হাজারের মতন প্রার্থীদের।

পুলিশ

চাকরি নিয়োগে করা হবে সরলীকরণ: শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, প্রতিটি সরকারি পরীক্ষায় নিয়োগ নীতি অনেকটাই সহজ করা হবে। জোর দেওয়া হবে লিখিত পরীক্ষা এবং একাডেমিক নাম্বারের উপর। ইন্টারভিউর নাম্বার কমিয়ে আনা হবে। এছাড়া নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনার জন্য ও.এম.আর এর কার্বন কপি দিয়ে দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। অন্যদিকে, সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংরক্ষণের দিকেও নজর দেওয়া হবে।

ইন্টারভিউ কোন কোন পরীক্ষায় উঠে যাবে: কেন্দ্রীয় সরকারের নিয়োগ পদ্ধতি অনুসারে বেশ কিছু পরীক্ষায় ইন্টারভিউ উঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ গ্রুপ ডি ও ক্লার্ক জাতীয় পরীক্ষা গুলোতে শুধুমাত্র লিখিত পরীক্ষা ও একাডেমিক স্কোরের উপর নির্ভর করে চাকরিতে জয়েন করা হবে।

পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তর

রিক্রুটমেন্ট বোর্ডের মিটিং: সংবিধানের নিয়ম মেনেই চাকরি নিয়োগ পদ্ধতিতে নতুন নিয়ম নীতি আনা হবে। আগামী ৬ জুন একটি বৈঠক করা হবে, সেখানে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের সমস্ত রকম রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে কর্মকর্তাদের এবং আধিকারিকগণ। উপস্থিত থাকবেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রধান সচিব, মাদ্রাসা সার্ভিস কমিশন, কো অপারেটিভ সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপাল সার্ভিস কমিশন এবং বিভিন্ন জেলার জেলাশাসক থেকে শুরু করে অন্যান্য প্রধান কর্মকর্তারা।

যেহেতু বাংলায় প্রায় অনেকদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে তাই পহেলা মেয়ের মধ্যে কোন দপ্তরের কত শূন্য পদ রয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করে ৩ জুনের মধ্যে পাঠাতে বলা হয়েছে বিভিন্ন জেলার মুখ্য সচিবদের।

Read more: বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এর যোগ্য কারা রয়েছে? কবে থেকে আবেদন শুরু? জানালো মুখ্যমন্ত্রী।

কোন কোন দপ্তরে খুব শীঘ্রই নিয়োগ করা হবে?

নিয়োগ করা হবে বেশ কিছু দপ্তরে যেমন স্বাস্থ্য দপ্তরে নার্স, স্বাস্থ্যকর্মী ও ডাক্তার নিয়োগ করা হবে।
পঞ্চায়েত দপ্তরে প্রায় 6500 শূন্যপদ পূরণ করা হবে।
পিএসসি মাধ্যমে ৭ হাজার শূন্য পদে ক্লার্ক নিয়োগ করা হবে।

কলকাতা পুলিশ বোর্ড রেক্রুটমেন্ট দপ্তরে ড্রাইভার, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়া রাজ্য পুলিশে ও কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে।

খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে।
প্রতিবছর মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস পরীক্ষা নেওয়া হবে। ২০২৫ এর ডাব্লিউবিসিএস বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বের করা হবে। এছাড়া প্রাইমারি টেট এবং আপার টেট প্রত্যেক বছর নেওয়া হবে।

কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে সমবায় ব্যাংকগুলোর জন্য কর্মী নিয়োগ করা হবে।

অর্থাৎ সামনে আসতে চলেছে একাধিক দপ্তরে শূন্য পদ পূরণের জন্য পরীক্ষা, তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করলে আগামীতে এক ঝাঁক পরীক্ষায় খুব শীঘ্রই সাফল্য আসবে। বিশেষ করে পরীক্ষা পদ্ধতি সরল করা হবে এবং ইন্টারভিউ কিছু পরীক্ষায় উঠিয়ে নেওয়ার জন্য অনেকটাই সুবিধা হবে চাকরিপ্রার্থীদের। সব মিলিয়ে বিজেপি সরকারের আমলে চাকরি নিয়োগে স্বচ্ছতা আসতে চলেছে, যার ফলে চাকরি হতে চলেছে হাজার হাজার লাখ লাখ চাকরি প্রার্থীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *