যুবশক্তি প্রকল্প

যুবদের হাতে উন্নয়নের চাবিকাঠি

রেলে নিয়োগ ১০৭৯ শূন্যপদে আবেদনের সুযোগ! জানুন বিস্তারিত।

Railway Recruitment new Vacancies(রেলওয়ে নিয়োগে নতুন শূন্যপদ)

আপনি যদি অনেকদিন ধরেই একটি ভালো সরকারি চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ নিয়েছে রেল। রেলে একাধিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দক্ষিণ পূর্ব মধ্য রেলের তরফ থেকে এই নিয়োগ করা হবে। নাগপুর ডিভিশন এবং মোতিবাগ ওয়ার্কশপের জন্য এই নিয়োগ করা হবে।

শূন্য পদের সংখ্যা: মোট শূন্য পদ রয়েছে ১০৭৯ টি। নাগপুর ডিভিশন এবং মোতিবাগ ওয়ার্কশপের জন্য প্রতিটি বিভাগ অনুযায়ী শূন্য পদ ভিন্ন রয়েছে তাই আবেদন করার আগে আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই শূন্যপদ দেখে নিয়ে আবেদন করুন।


পদের নাম: এপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। তবে এপ্রেন্টিস বিভাগীয় ভিন্ন ভাগ রয়েছে। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেকোনো একটি পদ বেছে নিয়ে আবেদন করতে পারবেন।
যে সমস্ত পদে আবেদন করতে পারবেন সেগুলি হল: কার্পেন্টার, ফিল্টার, ওয়েলডার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, প্লাম্বার, ডিজেল মেকানিক, ওয়ারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক এবং পেইন্টার। এছাড়াও আরো অনেক পদ রয়েছে বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া রয়েছে আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে আবেদন করবেন।

এপ্রেন্টিস পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং তার সাথে এনসিভিটির অনুমোদিত আইটিআই কোর্স থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। এবং আপনি সেই সংশ্লিষ্ট ট্রেডের জন্যই আবেদন করতে পারবেন। আইটিআই কোর্সের সার্টিফিকেট ব্যতীত এই পদগুলোতে আবেদন করা যাবে না।

আরোও পড়ুন: পুলিশ, পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরে ৩০ হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জুন থেকে আবেদন শুরু! জানুন বিস্তারিত।

বয়স সীমা: আবেদন করার সর্ব নিম্ন বয়স হলো ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স হলো ২৪ বছর। সংরক্ষণ নিয়ম অনুযায়ী তপশিলিরা ৫ বছর, ওবিসি৩ বছর এবং প্রাক্তন সমনকর্মী ও প্রতিবন্ধীরা নির্দিষ্ট বয়স পযর্ন্ত ছাড় পাবেন।

বেতন স্কেল: ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন এবং ১৯৬২ সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী, এক বছরের ট্রেনিং নেওয়া হবে সেই সময়ের স্টাইপেন্ড প্রদান করা হবে। কোনরকম হোস্টেল দেওয়া হবে না তাই থাকার জায়গা নিজেদের খরচা বহন করতে হবে। এক বছরের ট্রেনিং শেষে চাকরি দেওয়া হবে আমার কোন বাধ্যবাধকতা নেই। তবে মাধ্যমিকের রেজাল্ট এবং আইটিআই কোর্স এর সার্টিফিকেট এর ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে এবং তার পর তাদেরকে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবেনা। উচ্চশিক্ষিতরা আবেদন করলে বাড়তি কোন সুযোগ পাবেন না। মোট শূন্য পদের ১.২৫ গুণ প্রার্থীকে ডাকা হবে।

অ্যাপ্রেন্টিস আইন

আবেদন প্রক্রিয়া: অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে যেতে হবে https://aprenticeshipendia.gov.in এই ওয়েবসাইটে। এখানে বৈধ ইমেইল আইডি এবং নম্বর দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদনপত্র সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করতে হবে। ডকুমেন্ট এবং সিগনেচার ও ছবি জেপিইজি ফরম্যাট স্ক্যান করতে হবে। আবেদন করার পর সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন।

আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৮ জুন। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই চাকরি পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি দেখে নিন এবং সে অনুযায়ী আবেদন করুন।

যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক পাস করেছেন এবং আইটিআই কোর্স পূর্ণ করেছেন, তাদের জন্য এই অ্যাপ্রেন্টিস পদে আবেদন ক্যারিয়ার গঠনের প্রথম ধাপ, তাই যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন শেষ সময়সীমার আগে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *