যুবশক্তি প্রকল্প

যুবদের হাতে উন্নয়নের চাবিকাঠি

উজ্জ্বলা যোজনা গ্রাহকদের বাড়তে চলেছে আর্থিক বোঝা! ভর্তুকি যুক্ত সিলিন্ডারের সংখ্যা কমলো!

উজ্জ্বলা যোজনা গ্রাহকদের বাড়তে চলেছে আর্থিক বোঝা! ভর্তুকি যুক্ত সিলিন্ডারের সংখ্যা কমলো!

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হল কেন্দ্রীয় সরকারের একটি অভিনব জনপ্রিয় প্রকল্প। ২০১৬ সালের পয়লা মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী সুবিধা বঞ্চিত মহিলাদের কথা চিন্তা ভাবনা করে এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হয় এবং ভর্তুকিহীন মোট নয়টি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা কমানো হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা ভারত জুড়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোর জন্য উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু করেছিল বিশেষ কয়েকটি কারণে। প্রথমত, কাঠ কয়লা পুড়িয়ে রান্না করলে যে ধোয়া হয় তার মাধ্যমে পরিবেশ দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায়। এর জন্য উজ্জল আর যোজনার মাধ্যমে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার দেওয়া এবং বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়ার কথা চিন্তাভাবনা করা হয়।

সুবিধাবঞ্চিত পরিবারের মহিলাদের রান্না করার সুবিধা আনার জন্য এবং সমাজের সকল স্তরের মানুষের যাতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সুবিধাভোগ করতে পারে। তার জন্য উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীন এলাকায় প্রত্যেকটি পরিবারের গ্যাস সিলিন্ডারে রান্না হওয়াতে পরিবেশ দূষণের মাত্রা অনেকটাই কমেছে।

আরোও পড়ুন: Government project manager jobs: সরকারি সংস্থায় কাজের সুযোগ! সময় সীমা ২৫ জুন, জানুন বিস্তারিত

তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। যার প্রভাব এসে পড়েছে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ওপর। সারা দেশ জুড়ে এই গ্যাসের দাম বৃদ্ধির ফলে আগের নিয়মের পরিবর্তন করা হবে উজ্জ্বলা যোজনায়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, উজ্জ্বলা যোজনায় নয়টি সিলিন্ডার দেওয়া হতো তার মধ্যে ৩০০ টাকা করে ভর্তুকি ঢুকতো এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখন থেকে তিনটির পরিবর্তে চারটিতে এই সুবিধা পাবেন গ্রাহকরা।

উজ্জ্বলা যোজনার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মহিলারা বিনামূল্যে এলপিজি কানেকশন পেয়েছিলেন এবং নয়টি ১৪.২ কেজির সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পেতেন। অর্থাৎ তাদের গ্যাস সিলিন্ডারের জন্য ৯৪২ টাকা দিতে হলেও ৩০০ টাকা ব্যাংক একাউন্টে ঢোকার পরে মূলত গ্যাস সিলিন্ডারের জন্য দাম দেওয়া হতো ৬৪২ টাকা। কিন্তু এই জায়গাতেই নয়টির পরিবর্তে চারটিতে এই সুযোগ তারা পাবেন এখন থেকে।

একজন উজ্জ্বলা যোজনার উপভোক্তা প্রথম চারটি সিলিন্ডারের জন্য ভর্তুকি পাবেন। চারটের পর থেকে যখন তারা সিলিন্ডার বুকিং করবেন তখন থেকে তারা কোন ভর্তুকি পাবেন না। অর্থাৎ ৯৪২ টাকা দিয়ে তাদেরকে সিলিন্ডার বুক করতে হবে।

কেন্দ্রের কথা অনুযায়ী সারা দেশ জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার জন্য এইরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় সরকার। এক কথায় বলা যায় উজ্জ্বলা যোজনা গ্রাহকদের আর্থিক চাপ যেটা বাড়তে চলেছে। যার ফলে তাদের কিছুটা দুর্ভোগ বাড়তে চলেছে বলা যায়।

তবে কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো দিন ঘোষণা করা হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর হবে।

অন্যদিকে সাধারণ গ্রাহকদের জন্য আগের মতনই ১৪.২ কেজি সিলিন্ডার ৯৪২ টাকা দিয়েই বুক করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *