যুবশক্তি প্রকল্প

যুবদের হাতে উন্নয়নের চাবিকাঠি

বাংলার যুব শক্তি ভরসা কর্মসূচি শুরু অক্টোবরে! বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে?

Bengal's Youth Power Trust Program(বাংলার যুব শক্তি ভরসা কর্মসূচি)

বেকার যুবকদের জন্য পশ্চিমবঙ্গের নতুন সরকারের অঙ্গীকার পূরণ হতে চলেছে আগামী অক্টোবরে। আপনিও যদি একজন বেকার হয়ে থাকেন তাহলে কিভাবে আবেদন করবেন?  আবেদনের জন্য কি যোগ্যতা দরকার? সেই সমস্ত কিছু জানার জন্য প্রতিবেদনটি সহকারে পড়ুন।

২০২৬ এর বিধানসভা নির্বাচন বাংলার বুকে যেমন নতুন সরকারের ক্ষমতায়ন দেখা যাচ্ছে ঠিক সেই সাথে বিধানসভা নির্বাচনের ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাংলার জনগণকে বিজেপির পক্ষ থেকে, বাংলার বুকে বিজেপি সরকার গঠনের পর এক এক করে সে সমস্ত প্রতিশ্রুতি পূরণের জন্য ধাপে ধাপে প্রক্রিয়া কার্যকরী করা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের সময় জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন সরকারের কোন জনদরদী প্রকল্প বন্ধ করা হবে না। তেমনি প্রাক্তন সরকারের সূচনা করার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্নপূর্ণা যোজনা নামে শুরু হয়ে গিয়েছে। বাংলার মহিলাদের জন অন্যদিকে জনকল্যাণ যোজনা কর্মসূচিতে প্রায় ৫৫ টি নতুন প্রকল্পের আবেদন প্রক্রিয়া নেওয়া হয়েছে। অন্যদিকে, ২২ শে জুন পশ্চিমবঙ্গের ২০২৬-২০২৭ অর্থবছর জন্য ছিল বাজেট ঘোষণার দিন। এই বাজেট ঘোষণার দিন অন্যতম হওয়ার কারণ ছিল, বাংলার নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা। বাংলার জনসাধারণ মুখিয়ে ছিল বাজেটের দিকে। বাংলার জনগণের আশা- আকাঙ্ক্ষা পূরণ করে একগুচ্ছ সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে এই বাজেটে।

আগের থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাজেটের বেকার যুবক-যুবতীদের জন্য এক বিরাট ঘোষণা আসতে চলেছে। ঠিক কথা অনুযায়ী বাজেট ঘোষণার দিন পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য ভরসা স্কিম চালু করার ঘোষণা করা হয়েছে। এই স্কিমে স্নাতক বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ৩০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ করা হয়েছে ৩৬০০০ কোটি টাকা। বাংলার মহিলাদের জন্য এই অন্নপূর্ণা যোজনা হল এক অনবদ্য প্রকল্প। অন্যদিকে মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রা দেওয়ার জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন বিমানবন্দর গঠন করা ও আগামী ডিসেম্বরের মধ্যে ৭০০০০ নতুন নিয়োগের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

আরোও পড়ুন: সোনা ও রুপার দামে পতন! বাজারে সোনা ও রূপার দাম কত? জানুন বিস্তারিত।

একগুচ্ছ নতুন প্রকল্প, পরিকাঠামগত উন্নয়ন, কর্মসংস্থানের পাশাপাশি বেকার বাংলার যুবকদের জন্য ভরসা স্কিম ছিল বাজেটের অন্যতম বিষয়।

প্রাক্তন সরকারের সময় বিধানসভা ভোটের কিছু মাস আগে যুব সাথী প্রকল্প চালু করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দুই মাস এই প্রকল্প চালু থাকার পর বন্ধ হয়ে যায়। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা মাসিক ১৫০০ টাকা ভাতা পাওয়ার সুযোগ পেতেন। তবে বিজেপি সরকারের আমলে বেকার যুবকদের জন্য অনুদানের পরিমাণ থাকছে স্নাতক বেকার যুবকদের ক্ষেত্রে ৩০০০ টাকা ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাসিক ২০০০ টাকা।

২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবকদের জন্য থাকছে আবেদনের সুযোগ এই প্রকল্পে। যেহেতু নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে।

বাংলার যুব শক্তি ভরসা” বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিক ভরসার জায়গা হয়ে উঠবে। প্রাক্তন সরকারের সময়ে নিয়োগ প্রায় শূন্য ছিল, তাই শিক্ষিত  যুবক-যুবতীদের কাছে মনোমল ভেঙে গিয়েছিল নিয়োগ প্রক্রিয়া না হওয়ায়। তারা নতুন সরকারের এই প্রকল্পের মাধ্যমে আশার আলো দেখতে পাচ্ছে। যতদিন পর্যন্ত চাকরি না হচ্ছে ততদিন পর্যন্ত মাসিক ৩০০০ টাকা বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার মূল স্তম্ভ হয়ে দাঁড়াবে।

অক্টোবর মাস থেকে ভরসা স্কিমের জন্য আবেদনপত্র শুরু হয়ে যাবে। বেকার যুবক যুবতীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এক অন্যতম মাধ্যম খুঁজে পাবে বাংলার বেকার যুবক যুবতীরা।

এছাড়াও ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেটে আরো অনেক সুযোগ সুবিধা তুলে ধরা হয়েছে। উত্তরবঙ্গ এতদিন ধরে শিক্ষা থেকে কর্মসংস্থান সবকিছুতেই বঞ্চনার শিকার হয়েছিল। আর সেই জন্যই এইবার উত্তরবঙ্গকে ঢেলে সাজাতে চাইছে নতুন সরকার। নতুন কর্মসংস্থানের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি ঘটনার জন্য উত্তরবঙ্গে তৈরি করা হবে প্রথম আইআইটি (IIT) এবং আইআইএম (IIM)।

দমদম বিমানবন্দরের ওপর চাপ কমানোর জন্য তৈরি হতে চলেছে বাংলার বুকে একাধিক বিমানবন্দর। নদীয়ার কল্যাণীতে

গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য ১,০০০ থেকে ১,৫০০ একর জমি খোঁজ চলছে। এছাড়াও নতুন বিমানবন্দর হিসাবে পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় বেছে নেওয়া হয়েছে।

বাজেটে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য রয়েছে দুর্দান্ত খবর। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ৫০০০ টাকা পেনশনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

অর্থাৎ নতুন সরকারের এই প্রথম বাজেটে আব আমার জনগণ অনেকটাই খুশি হয়েছে বলাই বাহুল্য। একাধারে বেকার যুবক যুবতী থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, ফ্রি বাস, নতুন বিমানবন্দর ও কর্মসংস্থানের সবদিক বজায় রাখার চেষ্টা করা হয়েছে নতুন বাজেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *