২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পালা বদলের একমাস অতিক্রম হতে চলল। এই একমাস ধরে নতুন সরকারের বিভিন্ন কার্যকলাপ দেখেছে বাংলা। প্রাক্তন সরকারের সূচনা করা প্রকল্প যেমন নতুনভাবে আরও দ্বিগুণ অনুদানের মাধ্যমে সূচনা করা হয়েছে, ঠিক তেমনি নিত্যনতুন প্রকল্পের সূচনা করেছে এই সরকার। তবে নতুন সরকারের বিশেষ নজর রয়েছে উত্তরবঙ্গের প্রতি। প্রাক্তন সরকারের সময় উত্তরবঙ্গের জন্য বিশেষ নজর দেওয়া হয়নি এমনটাই বলছেন এই সরকার। উত্তরবঙ্গে তেমন কর্মসংস্থান সৃষ্টি করার কোন উদ্যোগ নেওয়া হয়নি প্রাক্তন সরকারের সময়। বিশেষ করে গত বছর বন্যার জন্য যেভাবে উত্তরবঙ্গ ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছে সেগুলি বন্ধ করার জন্য সেরকম কোন পরিকল্পনা নেয়নি প্রাক্তন সরকার। আর তার জন্যই বর্ষা আসার আগে আগেই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুরনগম ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শিলিগুড়িতে উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে উত্তরবঙ্গের জন্য বিশেষ কিছু পরিকল্পনা ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন। কোন কোন কর্মসূচি বা কোন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে উত্তরবঙ্গের জন্য? কোন বিশেষ নজর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের জনসাধারণের জন্য?
নতুন সরকার উত্তরবঙ্গকে ঢেলে সাজাতে চাইছেন। সমতলের উন্নতির সাথে সাথে পাহাড়ের উন্নতিতে সমতল ও পাহাড়ের মধ্যে এক সুন্দর যোগসূত্র স্থাপন করতে চলেছে এই বিজেপি সরকার। আর তার জন্য একগুচ্ছ নতুন কর্মসূচি রেখেছেন শুধুমাত্র উত্তরবঙ্গের উন্নতির লক্ষ্যে। নতুন সরকার স্বচ্ছ অ্যাপ চালু করেছে যেটি বর্তমানে দক্ষিণবঙ্গের চালু হয়ে গিয়েছে। এই স্বচ্ছ অ্যাপ উত্তরবঙ্গের জন্য করা হয়েছে। যেখানে কোন জায়গায় নোংরা বা আবর্জনা পড়ে থাকলে কোন ব্যক্তি যদি সেই পিকচার তুলে স্বচ্ছ আপে পাঠিয়ে দেয় তাহলে পৌরসভা থেকে দু’ঘণ্টার মধ্যে সেই নোংরা আবর্জনা পরিষ্কার করে দেবে এমনটাই জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। এটি শুধুমাত্র পৌরসভার এলাকায় নয়, প্রত্যন্ত গ্রামগুলিতেও এই একই পরিষেবা চালু থাকবে। উন্নত ও পরিষ্কার শহর গড়ার লক্ষ্যে রাস্তায় যদি কোন ব্যক্তি থুতু বা প্লাস্টিক ব্যবহার করে ফেলে দেয় তাহলে ফাইন কাটা হবে। নির্দিষ্ট ডাস্টবিনে প্লাস্টিক বা থুতু ফেলতে হবে।
অন্যদিকে ট্রাফিক নিয়মের কিছু কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। একটি রুটে যেকোনো এক সাইডে পার্কিং করা যাবে। যদি যেদিকে পার্কিং করার নিয়ম সেদিকে না করে উল্টো দিকে পার্কিং করা হয় তাহলে ফাইন ধার্য করা হবে। প্রথম দিকে স্লিপের মাধ্যমে এই পার্কিং সিস্টেম চালু করা হবে তারপরে শুরু করা হবে অটোমেটেড মেশিন।
আরোও পড়ুন: উজ্জ্বলা যোজনা গ্রাহকদের বাড়তে চলেছে আর্থিক বোঝা! ভর্তুকি যুক্ত সিলিন্ডারের সংখ্যা কমলো!
বস্তি এলাকায় উন্নত শৌচালয় এবং টয়লেট তৈরি করা হবে। এছাড়া পাহাড়ের পর্যটক কেন্দ্র গুলিতে উন্নত টয়লেট তৈরি করা হবে যার ফলে পর্যটকদের ভ্রমণে অনেকটাই স্বস্তি মিলবে। পাহাড়ি ভ্রমণ কেন্দ্রগুলিতে পর্যটকদের উৎসাহ অনেকটাই বৃদ্ধি পাবে।
পাহাড়ের সীমানা অঞ্চল গুলিতে আরো বেশি নজরদারি ব্যবস্থা করা হবে। বিশেষ করে নারী পাচার বন্ধ করার জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করা হবে।
ডিজিটাল হোডিং ব্যবস্থা করা হবে। কোনরকম বেআইনি হোডিং রাস্তায় টাঙ্গানো যাবে না।
অন্যদিকে কর্মসংস্থান গড়ে তোলার জন্য নতুন প্রজেক্ট তৈরি করা হবে। যে সমস্ত উত্তরবঙ্গবাসী কাদের জন্য নিজের শহর ছেড়ে বা রাজ্য ছেড়ে অন্যত্র যেতে হয়। সেটি কমিয়ে আনার জন্য উত্তরবঙ্গে তৈরি করা হবে কর্মসংস্থান।
উত্তরবঙ্গের পাঁচটি পাহাড়ি হিল স্টেশনকে নতুন করে সজ্জিত করা হবে। এই পাঁচটি হিলস্টেশনের মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, মিরিক, শিলিগুড়ি, কার্শিয়াং। এই পাঁচটি হিল স্টেশন কে নব রূপে সাজানো হবে বিশেষ করে উন্নত করা হবে। যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া পর্যটকদের ভ্রমণে আরো উৎসাহ বৃদ্ধি পাবে। পাঁচটি হিমালয়ান সিটির সঙ্গে সংযোগ জুড়ে দেওয়া হবে যার ফলে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে উন্নতি হবে। পর্যটকদের পরিকাঠামো উন্নয়ন এবং স্থায়ী নগর উন্নয়ন দুটোকেই জোর দেওয়া হবে।
আগাম বর্ষার আগে নিকাশি ব্যবস্থাকে উন্নত করতে জোর দিয়েছে অগ্নিমিত্রা পাল। যে সমস্ত নালা নর্দমা গুলো অনেক দিন পরিস্কার হয় না সেগুলি বর্ষার আগেই পরিষ্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতবারের মতন এবারে যাতে ওভার ফ্লাড না হয় তার জন্য বর্ষার আগেই সতর্কতা মূলক কাজ শুরু করা হয়েছে। প্রত্যেকটি সিটিতে দুই বেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড় ব্যবস্থা করা হবে।
সব মিলিয়ে দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গ সেজে উঠবে এমনটাই দাবি জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। নগর উন্নয়ন থেকে পর্যটকদের জন্য উন্নত পরিকাঠামোগত ব্যবস্থা, স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান বৃদ্ধি, নারী পাচার বন্ধ করা, ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ, স্বচ্ছ সিটি গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ প্রজেক্ট নিয়ে উত্তরবঙ্গ সেজে উঠবে নব রূপে।









Leave a Reply