যুবশক্তি প্রকল্প

যুবদের হাতে উন্নয়নের চাবিকাঠি

পিএম কিষান সম্মান নিধি যোজনায় ৬০০০ টাকার সুবিধা এইবার বাংলায়, কিভাবে করবেন আবেদন?

পিএম কিষান সম্মান নিধি যোজনায় ৬০০০ টাকার সুবিধা এইবার বাংলায়, কিভাবে করবেন আবেদন?
পিএম কিষান সম্মান নিধি যোজনায় ৬০০০ টাকার সুবিধা এইবার বাংলায়, কিভাবে করবেন আবেদন?

বাংলায় এই প্রথমবারের মতন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্প বাস্তবায়নের কর্মসূচি পালন করছে। নির্বাচনী প্রচারের ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি গুলি বাংলার জনগণকে দেওয়া হয়েছিল তা যথাযথভাবে প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এতদিন পর্যন্ত যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা বাংলায় চালু হতে বাধা প্রদান করেছিল প্রাক্তন তৃণমূল সরকার, এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প গুলি বাংলায় নবরূপে চালু করার উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। আয়ুষ্মান ভারতের মতন পিএম কিষান সম্মান নিধি যোজনা চালু হতে চলেছে বাংলাতে। এই পিএম কিষান প্রকল্পের মাধ্যমে বছরের ৬ হাজার টাকার আর্থিক সুবিধা পাবে কৃষকরা। এই সুবিধা পাওয়ার জন্য কৃষকদের কোন কোন যোগ্যতা পূরণ করতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত কিছুই থাকছে বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদনে।

প্রসঙ্গত, ২০১৮ সালের পয়লা ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকদের জন্য চালু করেছিলেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই পিএম কিষান প্রকল্পের সূচনা করার মূল উদ্দেশ্য ছিল দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে সাহায্য করা। আধুনিক পদ্ধতিতে চাষবাসের জন্য আধুনিক যন্ত্রপাতি ও সার এর ব্যবহার সেই সাথে সবচেয়ে জীবন ধারনের মান উন্নয়ন করা। এই কয়েক বছরে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা কৃষিকাজ করার জন্য আর্থিক সহায়তা পেয়েছে। কৃষকদের জীবন অনেকটাই আগের থেকে উন্নতি হয়েছে। তবে অন্যান্য রাজ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মানী যোজনার সুবিধা পাওয়া গেল বাংলায় কেন্দ্রীয় প্রকল্প হিসেবে এই প্রকল্পের বাস্তবায়ন তেমন ঘটেনি। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন ঘটতে চলেছে।

তিনটে কিস্তিতে ৬০০০ টাকা দেওয়া হয়। প্রত্যেকটি কিস্তিতে অর্থে পরিমান থাকে ২০০০ টাকা করে। এই অনুদান সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে জমা পড়ে। প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে।

আরোও পড়ুন: বাংলার যুব শক্তি ভরসা কর্মসূচি শুরু অক্টোবরে! বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে?

পিএম কিষান প্রকল্পে আবেদন করতে হলে যে সমস্ত যোগ্যতা থাকতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আবেদনকারীকে অবশ্যই একজন কৃষক হতে হবে, অর্থাৎ সরকারি রাজস্ব রেকর্ডে সেই কৃষকের জমি থাকতে হবে। অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে সে কৃষককে।

কিছুদিন আগে বিজেপি সরকারের প্রথম জনকল্যাণ শিবিরে এই প্রকল্পের জন্য আবেদন নেওয়া হচ্ছিল তবে এখন যদি আপনি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে প্রধানমন্ত্রী কৃষানের অফিসার যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। এরপর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত কিছু একবার মিলিয়ে নিয়ে সাবমিট করতে হবে এবং আবেদনের সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন আইডি নম্বর প্রিন্ট করে নিজের কাছে রাখবেন ভবিষ্যতের জন্য।

যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে, জমির খতিয়ান বা মালিকানার কাগজ, পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড, বার্ষিক আয়ের শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস, পাসপোর্ট সাইজের ছবি।

যে সমস্ত ব্যক্তি এই পিএম কিষান প্রকল্পের সুবিধা পেতেন তারা অবশ্যই কেওয়াইসি পূরণ করে রাখবেন তার কারণ না হলে আপনার অ্যাকাউন্টের টাকা নাও ঢুকতে পারে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২৩ তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এইজন্য আপনি যদি পুরনো গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইকেওয়াইসি আপডেট করা রয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন, এছাড়া যারা নতুন গ্রাহক রয়েছেন তারা অবশ্যই আবেদনের সময় ডিবিটি লিংক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, তার কারণ কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত টাকা DBT মাধ্যমে ব্যাংক একাউন্টে দেওয়া হয়। এখনো যে সমস্ত কৃষক এই পিএম কিষান প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি তারা অবশ্যই কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন করে এই সুবিধা গ্রহণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *