যুবশক্তি প্রকল্প

যুবদের হাতে উন্নয়নের চাবিকাঠি

SAMARTHA পোর্টাল: রাজ্য সরকারি সমস্ত প্রকল্পের স্থিতি ও পেমেন্ট চেক করার জন্য এখন একটাই পোর্টাল! SAMARTHA পোর্টালের মাধ্যমে কিভাবে চেক করবেন?

SAMARTHA Portal 2026(SAMARTHA পোর্টাল)

রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প গুলো চালু হয়েছে সেগুলি স্ট্যাটাস চেক করার জন্য বিভিন্ন আলাদা পোর্টালের সাহায্য নিতে হত। কিন্তু এখন থেকে রাজ্য সরকারই বিভিন্ন পেনশন প্রকল্পগুলো একই পোর্টালের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। রাজ্য সরকারের যেকোনো জনকল্যাণমূলক প্রকল্প এবং পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য এই নতুন পোর্টালের নাম হলো SAMARTHA পোর্টাল।

রাজ্য সরকারের বিভিন্ন পেনশন প্রকল্পের অবদানের এবং পেমেন্টের স্ট্যাটাস চেক করার জন্য আলাদা আলাদা পোর্টালের সাহায্য নিতে হতো এর ফলের সাধারণ জনগণকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হতো। এইজন্য রাজ্য সরকার একটি অনলাইন ছাদের মধ্যে সমস্ত প্রকল্পের আবেদন এবং পেমেন্টের স্ট্যাটাস চেক করার সুবিধা এনে দিয়েছে। এখানে আপনি যেকোন সরকারি পেনশন স্কিমগুলির আবেদন এবং পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারবেন।

SAMARTHA পোর্টালের মাধ্যমিক কোন কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে?

রাজ্য সরকারি সমস্ত জনকল্যাণমূলক পেনশন প্রকল্পের এই পোর্টালের মাধ্যমে আবেদন এবং পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারবেন জনগণরা। তার মধ্যে হল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তপশিলি বন্ধু ভাতা, জয় জোয়ার ফর এসটি, মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা, কৃষকদের জন্য বার্ধক্য ভাতা, বয়স্ক পুরুষদের জন্য বার্ধক্য ভাতা, ক্ষুদ্র ও কুটির শিল্প বার্ধক্য ভাতা, লোক প্রশার শিল্পের বার্ধক্য ভাতা।

আরোও পড়ুন: মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ! ১ লাখ শুন্য পদে নিয়োগ, জানুন বিস্তারিত।

কিভাবে SAMARTHA পোর্টালের মাধ্যমে আপনি স্ট্যাটাস চেক করবেন আবেদন ও পেমেন্টের?

১) পোর্টালে প্রবেশ করে করে এপ্লিকেশন নাউ ক্লিক করুন।

২) এরপর ড্রপ ডাউন মেনু থেকে আপনার নির্দিষ্ট স্কিম বেছে নিয়ে ক্লিক করুন।

৩) এরপর আপনি কোন মাধ্যমে চেক করতে হবে সেটা নির্বাচন করুন। আপনি বেনেফিশিয়ারি আইডি, আধার নম্বর এবং মোবাইল নাম্বার এই তিনটির মধ্যে কোন একটি মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন।

৪) এন্টার বক্সে যেকোনো একটি মাধ্যমের নাম্বার লিখুন এবং তারপর ক্যাপচা কোড পূরণ করুন।

৫) এরপর সার্চ অপশন ক্লিক করলে স্ক্রিনে বেনিফিশিয়ারি ড্যাশবোর্ডে আপনার নাম, জেলা, ব্লক, স্ট্যাটাস সমস্ত কিছুই আপনি দেখতে পারবেন। স্ট্যাটাসে আপনারা এপ্রুভ বা পেন্ডিং লেখা দেখতে পারবেন। এছাড়া পেমেন্ট ভিউ ক্লিক করে টাকা আসার অবস্থা চেক করে নিতে পারবেন।

অর্থাৎ আপনার বিভিন্ন জনকল্যাণমূলক পেনশন স্কিমের আবেদনের স্ট্যাটাস এবং স্ট্যাটাস খুব সহজে একটি মাত্র পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *